ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জানা গেল শবেবরাতের সম্ভাব্য তারিখ
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের চাঁদ সন্ধান করা হবে আজ রবিবার (১৮ জানুয়ারি)। বর্তমানে ওই অঞ্চলে রজব মাসের ২৯তম দিন চলছে। শাবান মাসের ১৫তম রাতে মুসলমানদের ধর্মীয় রাত শবেবরাত পালিত হয়।
গালফ টুডে জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের হিসাব অনুযায়ী আজ মধ্যপ্রাচ্যে শাবানের চাঁদ দেখা যাবে না। ফলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হতে পারে এবং আগামী মঙ্গলবার থেকে শাবান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ জানান, আজ শাবানের চাঁদের জন্ম হলেও সূর্যাস্তের আগেই তা অস্ত যাবে। তাই আজ খালি চোখে চাঁদ দেখা অসম্ভব। তবে সোমবার খালি চোখে চাঁদ দেখা যেতে পারে।
বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া ও আলবেনিয়ায় সোমবার টেলিস্কোপের মাধ্যমে শাবানের চাঁদ দেখা যেতে পারে।
এই হিসাবে মধ্যপ্রাচ্যে শবেবরাত সম্ভবত ৩ ফেব্রুয়ারি রাতে পালন হবে। বাংলাদেশে যদি সোমবার শাবানের চাঁদ দেখা যায়, তবে শবেবরাত একই রাতে পালিত হবে; চাঁদ দেখা না গেলে শবেবরাত হতে পারে ৪ ফেব্রুয়ারি রাতে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ