ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, এবারের নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজ সহজ করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ সময় সাংবাদিক নেতারা সাংবাদিক নীতিমালা সংশোধন, ভোট পর্যবেক্ষণের পাস প্রদানের অনলাইন পদ্ধতি বাতিল করে তা আরও সহজ করার দাবি জানান।
সাংবাদিক নেতারা বলেন, আগামী রোববারের মধ্যে এসব বিষয়ে সমাধান না হলে সাংবাদিকরা নির্বাচন কাভার করবেন কি না, সে বিষয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য হবেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ