ঢাকায় বাড়িভাড়া দুই বছরের জন্য অপরিবর্তনীয়, নতুন নির্দেশিকা প্রকাশ

ঢাকায় বাড়িভাড়া দুই বছরের জন্য অপরিবর্তনীয়, নতুন নির্দেশিকা প্রকাশ

ঢাকায় বাড়িভাড়া দুই বছরের জন্য অপরিবর্তনীয়, নতুন নির্দেশিকা প্রকাশ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ঘোষণা করেছে, এখন থেকে বাড়িভাড়া দুই বছরের আগে বাড়ানো যাবে না। গুলশান-২ নগর ভবনে মঙ্গলবার ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ সাংবাদিকদের বলেন, জানুয়ারি মাসে বাড়িভাড়া বাড়ানো বন্ধ করতে হবে। বাড়িভাড়া বৃদ্ধির সময় নির্ধারিত হয়েছে বছরের জুন-জুলাই।

নতুন নির্দেশিকায় বাড়িওয়ালাদের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে—বাড়ি বসবাসের উপযোগী রাখা, ইউটিলিটি সেবা (গ্যাস, বিদ্যুৎ, পানি) নিশ্চিত করা এবং বর্জ্য নিয়মিত সংগ্রহ বাধ্যতামূলক। ছাদ, বারান্দা বা উন্মুক্ত স্থানে সবুজায়নের সুযোগ থাকবে। নিরাপত্তার জন্য বাড়িওয়ালা শর্তসাপেক্ষে ছাদ ও মূল গেটের চাবি প্রদান করবেন।

ভাড়াটিয়ার দায়িত্বও নির্দিষ্ট—মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া প্রদান ও লিখিত রসিদ সংগ্রহ, বাড়িতে প্রবেশাধিকার সংরক্ষণ। বার্ষিক ভাড়া বাড়ি বাজারমূল্যের ১৫ শতাংশের বেশি হবে না। সব শর্ত লিখিত চুক্তিতে থাকতে হবে এবং অগ্রিম ভাড়া সর্বাধিক ১-৩ মাস নেওয়া যাবে। স্থানীয় পর্যায়ে ভাড়াটিয়া ও বাড়িওয়ালা সমিতি গঠন করা হবে এবং সমস্যা সমাধানে সিটি করপোরেশন সহায়তা করবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন