ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
উড়ো চিঠি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডিতে ড. নাহরিন ইসলাম উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা একটি সাদা রংয়ের প্রাইভেটকার তার বাসার গেটে আসে। গাড়িতে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার বর্তমান ঠিকানার বাসার কেয়ারটেকার সোহরাবের হাতে একটি সাদা রংয়ের খাম দিয়ে চলে যান। রাত ৮টার দিকে কেয়ারটেকার খামটি তার কাছে দিলে খুলে দেখতে পান- কম্পিউটার টাইপকৃত, স্বাক্ষরবিহীন একটি উড়ো চিঠি।
এতে তাকে উদ্দেশ্য করে লিখা ছিল ‘আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মিডিয়া ব্যক্তিত্ব, আপনার কাছে দেশ ও জাতি গঠনমূলক ভূমিকা আশা করে। আপনার সর্বক্ষণের শুভাকাঙ্ক্ষী আমরা, দয়া করে কোনো ধর্ম এবং দল নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না। অন্যথায় এর দায় আপনাকে নিতে হবে।’
জিডিতে নাহরিন ইসলাম আরও উল্লেখ করেন, আমি পেশায় একজন অধ্যাপক। আমি বিভিন্ন সময় বাংলাদেশের বহুল প্রচারিত টিভি চ্যানেলে টকশোতে নিয়মিত অংশগ্রহণ করি। আমি প্রাথমিকভাবে ধারণা করছি, যেহেতু টকশোতে অংশ গ্রহণের সময় আমার বক্তব্য ও যুক্তিতর্ক কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের মনঃপুত হয় না বিধায় উড়ো চিঠিটি দিয়েছে।
এছাড়া বিভিন্ন সময় সামজিক যোগাযোগমাধ্যম এবং সরাসরি আবাসিক ভবনে অজ্ঞাতপরিচয়ে এসে ক্রমাগতভাবে হুমকি দিয়ে আসছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ অবস্থায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন মনে করছি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ