ইরানের সকল বন্দরে আমেরিকার নৌ-অবরোধ শুরু

ইরানের সকল বন্দরে আমেরিকার নৌ-অবরোধ শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেশটির সমস্ত বন্দরে নৌ-অবরোধ (Blockade) শুরু করেছে আমেরিকা। 

সোমবার (১৩ এপ্রিল) থেকে ইরানি বন্দরগুলোতে আসা এবং সেখান থেকে ছেড়ে যাওয়া সমস্ত বাণিজ্যিক ও সামরিক নৌ-যান চলাচলের ওপর এই বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় কোনো দেশের জাহাজকেই প্রবেশ করতে দেওয়া হবে না। তবে হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াতকারী সেইসব জাহাজকে বাধা দেওয়া হবে না, যারা ইরানের কোনো বন্দরে না গিয়ে অন্য দেশের গন্তব্যে যাচ্ছে।

উল্লেখ্য যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন যে—এই অবরোধ লঙ্ঘন করে কোনো জাহাজ ইরানি বন্দরে প্রবেশ করলে বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে সেটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে।

পাকিস্তানে অনুষ্ঠিত আমেরিকা ও ইরানের মধ্যস্থতামূলক আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ার পর এই চরম পদক্ষেপ নিল ওয়াশিংটন। 

বিশেষজ্ঞরা মনে করছেন, এই অবরোধের ফলে ইরানের অর্থনীতি যেমন মারাত্মক সংকটে পড়বে, তেমনি বিশ্ববাজারে তেলের সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন