শীর্ষ নেতাদের হত্যায় ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভাঙবে না: আব্বাস আরাঘচি

শীর্ষ নেতাদের হত্যায় ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভাঙবে না: আব্বাস আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক: শীর্ষ নেতাদের হত্যা করলেও ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার (১৭ মার্চ) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ইরান একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। ফলে কোনো ব্যক্তি নিহত হলেও তা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে না। এদিকে, আলি লারিজানি নিহত হয়েছেন কি না— এ বিষয়ে ইরান সরকার এখনো নিশ্চিত করে কিছু জানায়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে যে, দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন।

আরাঘচি আরও উল্লেখ করেন যে, এর আগেও ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সর্বোচ্চ নেতা হত্যার শিকার হয়েছেন, কিন্তু তাতে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েনি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন যে, বর্তমান পরিস্থিতিতেও এ ধরনের ঘটনার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এবং রাষ্ট্র তার নিজস্ব গতিতেই চলবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন