আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ণ
আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০ জুলাই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি উল্লেখ করেন, প্রশ্নফাঁস বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই এবারের মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের চার মাস পূর্তি উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী জানান, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির আওতায় শিক্ষা খাতে সংস্কার, মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে মন্ত্রণালয়। দায়িত্ব গ্রহণের পরপরই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্থগিত থাকা বৃত্তি পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান একটি সমস্যার সমাধান করে এবার বিভিন্ন বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলকেও বৃত্তি পরীক্ষার কার্যক্রমে সম্পৃক্ত করা সম্ভব হয়েছে।

মন্তব্য করুন