দেশের বাজারে স্বর্ণের দাম কত ?
অনলাইন ডেস্ক: দেশের বাজারে আবারও সংশোধন করা হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশেরজুড়ে অনুমোদিত জুয়েলারি দোকানগুলোতে বাজুসের নির্ধারিত এই নতুন দামেই স্বর্ণ কেনাবেচা চলছে।
ক্যারেট অনুযায়ী স্বর্ণের নতুন দর: বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির (ভ্যাটসহ) দর নিচে তুলে ধরা হলো:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য হ্রাসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (পকা সোনা) দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সমন্বিত এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।
|