দেশে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ণ
দেশে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

অনলাইন ডেস্ক: টানা তিন দফায় কমার পর বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই নতুন দর নির্ধারণ করে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশের বাজারে এই নতুন দর অনুযায়ী সোনার বেচাকেনা চলছে।

নতুন মূল্যানুযায়ী বিভিন্ন মানের সোনার ভরিপ্রতি দর:২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেট: ১ হাজার ৫০ টাকা বেড়ে প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেট: ৯৩৩ টাকা বেড়ে প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। সনাতন পদ্ধতি: ৭৫৮ টাকা বেড়ে প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

উল্লেখ্য, এর আগে গত ৯ ও ৬ সেপ্টেম্বর টানা কয়েক দফায় সোনার দর কমানো হয়েছিল। তবে বিশ্ববাজার ও স্থানীয় বাজারে কাঁচামালের দাম সমন্বয়ের জেরে আবারও মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয় বাজুস।

মন্তব্য করুন