আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিরতা ও বাণিজ্য প্রসারের সঙ্গে তাল মিলিয়ে ওঠানামা করছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বিনিময় হার। গত জুলাই মাসে আইএমএফের (IMF) শর্ত পূরণে ডলারের দাম সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সায় পৌঁছালেও বর্তমানে বাজারে পর্যাপ্ত জোগান এবং প্রবাস আয়ের (রেমিট্যান্স) ইতিবাচক প্রবাহের ফলে আমেরিকান ডলারসহ বেশ কিছু প্রধান মুদ্রার দাম কিছুটা কমেছে।

মুদ্রার নাম বাংলাদেশি টাকা: ইউএস ডলার : ১২২ টাকা ৭২ পয়সা,ইউরো : ১৪০ টাকা ৬৬ পয়সা,পাউন্ড : ১৬৩ টাকা ৯৯ পয়সা,কানাডিয়ান ডলার : ৮৭ টাকা ৪১ পয়সা,অস্ট্রেলিয়ান ডলার : ৮৭ টাকা ৩১ পয়সা,চায়নিজ ইয়েন : ১৮ টাকা ৩৩ পয়সা,সিঙ্গাপুরি ডলার : ৯৬ টাকা ১৩ পয়সা,ভারতীয় রুপি : ১ টাকা ২৮ পয়সা,মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ১২ পয়সা,সৌদি রিয়াল : ৩২ টাকা ৭০ পয়সা,কাতারি রিয়াল : ৩৩ টাকা ৫৭ পয়সা,কুয়েতি দিনার : ৩৯৭ টাকা ৮২ পয়সা,আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৪৪ পয়সা

আর্থিক খাতের বাজার বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকি ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ভালো প্রবাহ ধরে রাখায় অফিশিয়াল রেট ও খোলাবাজারের মূল্যের ফারাক অনেকটাই কমে এসেছে, যা আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য ইতিবাচক ইঙ্গিত তৈরি করছে।

মন্তব্য করুন