বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান

প্রকাশ: বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ণ
বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান

অর্থনৈতিক প্রতিবেদক: ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশের পরবর্তী বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান। সরকারি প্রজ্ঞাপন জারি হলে তিনি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবদুর রহমান খানের এই নিয়োগ সংক্রান্ত ফাইলে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বর্তমানে বিশ্বব্যাংকে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান। তাঁর স্থলাভিষিক্ত হবেন আবদুর রহমান খান।

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মূলত সদস্য দেশের পক্ষে ঋণ, অনুদান, উন্নয়ন প্রকল্প এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রমে অংশ নিয়ে থাকেন এবং নির্বাহী পরিচালকের অনুপস্থিতিতে মূল দায়িত্ব পালন করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন