কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে সিরিজের লড়াই শেষে আজ সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই লড়াই নিয়ে ভক্তদের মাঝে বিরাজ করছে টানটান উত্তেজনা। এছাড়া আজ রাতে ফুটবল ও আইপিএলেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।

নিচে আজকের প্রধান ম্যাচগুলোর সময়সূচি ও সম্প্রচার মাধ্যম দেওয়া হলো:

ক্রিকেট: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

  • ম্যাচ: ১ম টি-টোয়েন্টি

  • সময়: দুপুর ২-০০ মিনিট

  • সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস ও নাগরিক টেলিভিশন

আইপিএল (IPL 2026)

  • ম্যাচ: দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

  • সময়: রাত ৮-০০ মিনিট

  • সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস ১ ও ২

ফুটবল: ইংলিশ প্রিমিয়ার লিগ ও সিরি আ

  • ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ব্রেন্টফোর্ড: রাত ১-০০ মিনিট (স্টার স্পোর্টস সিলেক্ট ১)

  • ক্যালিয়ারি বনাম আতালান্তা: রাত ১০-৩০ মিনিট (ডিএজেডএন)

  • লাৎসিও বনাম উদিনেসে: রাত ১২-৪৫ মিনিট (ডিএজেডএন)

টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করতে পারবে কি শান্তর দল? আপনার মতামত কমেন্টে জানান।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন