নিয়োগ দেবে বিএসআরএম গ্রুপ, আবেদন শেষ ৩ মে

নিয়োগ দেবে বিএসআরএম গ্রুপ, আবেদন শেষ ৩ মে

চাকরি ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস অপারেশনস বিভাগে জনবল নিয়োগ দেবে। সোমবার (২৭ এপ্রিল) থেকেই এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:

  • প্রতিষ্ঠানের নাম: বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ

  • পদের নাম: সহকারী এক্সিকিউটিভ সেলস অপারেশনস

  • পদসংখ্যা: নির্ধারিত নয়

  • কর্মস্থল: সিলেট

  • আবেদনের শেষ তারিখ: ০৩ মে ২০২৬

যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা এমবিএ পাস।

  • অন্যান্য যোগ্যতা: অর্থ প্রাপ্তি রসিদ (Money Receipt) প্রস্তুত ও গ্রাহক হিসাব নিরীক্ষণে বিশেষ দক্ষতা থাকতে হবে।

  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে পদটিতে নতুনরাও (Freshers) আবেদনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা ও শর্তাবলি:

  • চাকরির ধরন: ফুলটাইম (অফিসভিত্তিক)।

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

  • বেতন: আলোচনা সাপেক্ষে।

  • অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও কোম্পানির বিদ্যমান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বিএসআরএম-এর অফিশিয়াল ওয়েবসাইট (https://bsrm.com) অথবা অনলাইনে সংশ্লিষ্ট জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সুযোগ থাকবে আগামী ৩ মে পর্যন্ত।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন