সাবুদানার ক্ষীর তৈরির রেসিপি জেনে নিন
লাইফস্টাইল ডেস্ক: অনেকেই মনে করেন সাবুদানা কেবল অসুস্থ রোগীদের খাবার। কিন্তু এই ধারণাটি একদমই সঠিক নয়। পুষ্টিগুণে ভরপুর এই উপাদানে তৈরি করা যায় দারুণ সব ডেজার্ট। তেমনই একটি মজাদার খাবার হলো সাবুদানার ক্ষীর। আজ জেনে নিন খুব সহজে ঘরে বসে এটি তৈরির পদ্ধতি
সাবুদানা: ১০০ গ্রাম দুধ: আধা লিটার গুড়: স্বাদমতো এলাচ: ২টি তেজপাতা: ১টি কাজু ও কিশমিশ: পরিমাণমতো চেরি ও আমন্ড: সাজানোর জন্য
১. প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিন। দুধ ঘন হয়ে এলে এতে এলাচ ও তেজপাতা দিয়ে দিন। ২. সাবুদানাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দুধের মধ্যে দিয়ে দিন। এরপর মৃদু আঁচে নাড়তে থাকুন যেন নিচে লেগে না যায়। ৩. অন্য একটি ছোট পাত্রে গুড়ের সঙ্গে আধা কাপ পানি মিশিয়ে জ্বাল দিয়ে রস তৈরি করে নিন। ৪. গুড়ের রস ফুটে উঠলে তা দুধের মিশ্রণে মিশিয়ে ভালোভাবে নাড়ুন। ৫. আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করুন। ৬. মিশ্রণটি ঘন হয়ে এলে উপরে কিশমিশ ও কাজু বাদাম ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিন। ৭. পরিবেশনের সময় ওপরে চেরি ও আমন্ড কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে ঠান্ডা বা গরম পরিবেশন করুন মজাদার সাবুদানার ক্ষীর।
জান্নাত সকালবেলা
|