ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াইয়ে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি দুপুর ২টায় শুরু হতে যাচ্ছে।

কিউই শিবিরে বড় ধাক্কা: ম্যাচ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড দল। ইনজুরির কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম। গতকাল নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান পায়ের পাতায় চোট পান তিনি। তাঁর অনুপস্থিতিতে আজ কিউইদের নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি।

বাংলাদেশ একাদশ: লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ আজ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামছে।

  • পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ:

  • টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার ও বেন লিস্টার।

চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে শুরুতে নিউজিল্যান্ডকে দ্রুত আটকে দেওয়াই এখন টাইগার বোলারদের মূল লক্ষ্য। সিরিজের প্রথম ম্যাচ জিতে লিটন বাহিনী শুভসূচনা করতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন