ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন করতে পারবেন যারা

ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন করতে পারবেন যারা

জবস ডেস্ক: ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি এমআইএস ও রিপোর্টিং অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২২ এপ্রিল থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়ায় আগ্রহীরা আগামী ৬ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিষয়বিবরণ
প্রতিষ্ঠানের নামট্রাস্ট ব্যাংক পিএলসি
পদের নামএমআইএস ও রিপোর্টিং অফিসার
শিক্ষাগত যোগ্যতাসিএসই বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অভিজ্ঞতাকমপক্ষে ৫ বছর (ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের দক্ষতা)
আবেদনের শেষ তারিখ০৬ মে ২০২৬
আবেদন মাধ্যমঅনলাইন

যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি:

  • প্রয়োজনীয় দক্ষতা: মাইক্রোসফট এক্সেল (অ্যাডভান্সড), পাওয়ার বিআই (Power BI), ট্যাবলো (Tableau), এসএপি ক্রিস্টাল রিপোর্টস কিংবা ডেটা ভিজ্যুয়ালাইজেশন টুলে অভিজ্ঞতা থাকতে হবে।

  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

  • বেতন: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন প্যাকেজ।

  • সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মাসিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে:

আগ্রহী প্রার্থীদের ট্রাস্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের (www.tblbd.com) ক্যারিয়ার সেকশন অথবা সরাসরি আবেদন লিংকের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন