আমি চাই রাহা বড় হয়ে যেন অ্যাথলেট হয়: আলিয়া

আমি চাই রাহা বড় হয়ে যেন অ্যাথলেট হয়: আলিয়া

বিনোদন ডেস্ক: রুপালি পর্দার গ্ল্যামার আর ক্যামেরার ফ্ল্যাশলাইটের ভেতরেই কেটেছে মা-বাবার জীবন। ভক্তদের ধারণা ছিল কাপুর খানদানের উত্তরসূরি হিসেবে ছোট্ট রাহা কাপুরও হয়তো বলিউডের সাম্রাজ্যেই রাজত্ব করবে। কিন্তু সেই চেনা ছক ভেঙে দিয়ে মা আলিয়া ভাট শোনালেন এক অন্যরকম ইচ্ছার কথা। মেয়ের হাতে কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, বরং তিনি দেখতে চান খেলার সরঞ্জাম। সবুজে ঘেরা খেলার মাঠই কি তবে হতে যাচ্ছে রাহা কাপুরের ভবিষ্যৎ? আলিয়া ভাটের এমন মন্তব্যে এখন তোলপাড় বি-টাউন।

আলিয়ার প্রত্যাশা: সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া ভাট তাঁর মেয়ে রাহাকে নিয়ে নিজের স্বপ্নের কথা জানান। তিনি বলেন, ‘রাহা ছোটবেলা থেকেই প্রচণ্ড চঞ্চল এবং প্রতিযোগী মনোভাবাপন্ন। আমি মনে মনে চাই ও বড় হয়ে যেন অ্যাথলেট হয়। ও এখনই খুব পরিশ্রমী এবং সারাক্ষণ ছোটাছুটি ও লাফালাফি করতে ভালোবাসে। মাত্র তিন বছর বয়সেই ওর মধ্যে যে পরিমাণ এনার্জি আমি দেখি, তা একজন অ্যাথলেটের মতোই।’

অনুপ্রেরণার উৎস: সাক্ষাৎকারে নিজের জীবনের অনুপ্রেরণা হিসেবে মা সোনি রাজদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন আলিয়া। তিনি জানান, তাঁর মা যেভাবে সংসার সামলানোর পাশাপাশি থিয়েটার ও টেলিভিশনে নিজের অভিনয় সত্ত্বাকে বাঁচিয়ে রেখেছেন, তা তাঁকে আজীবন অনুপ্রাণিত করে।

পর্দায় আলিয়ার ব্যস্ততা: বর্তমানে ক্যারিয়ারের তুঙ্গে থাকা আলিয়াকে খুব শিগগিরই দেখা যাবে স্পাই থ্রিলার সিনেমা ‘আলফা’-তে, যেখানে তিনি অ্যাকশন লুকে পর্দায় হাজির হবেন। এছাড়া সঞ্জয় লীলা বানশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই অভিনেত্রী।

জান্নাত/সকালবে

মন্তব্য করুন