ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
লাইফস্টাইল ডেস্ক: বর্তমানে পিঠ বা কোমরের ব্যথা (ব্যাক পেইন) একটি অত্যন্ত সাধারণ স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘক্ষণ বসে কাজ করা, সঠিক ভঙ্গিতে না চলাফেরা করা কিংবা বার্ধক্যজনিত কারণে অনেকেই এই সমস্যায় ভুগছেন। জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তনের মাধ্যমে এই ব্যথা নিয়ন্ত্রণ করা সম্ভব। পাঠকদের জন্য ব্যাক পেইন কমানোর ৮টি কার্যকর উপায় নিচে তুলে ধরা হলো:
আমাদের শরীরের উপরিভাগের পুরো ওজন বহন করে কোমরের নিচের অংশ। মেরুদণ্ডকে সঠিক ভার বহনে সহায়তা করতে এর চারপাশের পেশিগুলোকে শক্তিশালী করা প্রয়োজন। প্রতিদিন নির্দিষ্ট কিছু ব্যায়ামের মাধ্যমে এই পেশিগুলো সচল রাখা জরুরি।
পেশি শক্ত হয়ে যাওয়া পিঠের ব্যথার অন্যতম প্রধান কারণ। পেশি নমনীয় না থাকলে তা মেরুদণ্ড ও হাড়ের সংযোগস্থলে বাড়তি চাপ সৃষ্টি করে। সুস্থ মেরুদণ্ডের জন্য প্রতিদিন নিয়ম করে স্ট্রেচিং করার অভ্যাস করুন।
দাঁড়িয়ে থাকার চেয়ে দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসে থাকলে মেরুদণ্ডের ডিস্কের ওপর বেশি চাপ পড়ে। তাই বসার সময় মেরুদণ্ড সোজা রাখুন এবং দীর্ঘক্ষণ একনাগাড়ে বসে না থেকে মাঝেমধ্যে উঠে হাঁটাচলা করুন।
হাঁটা শরীরের জন্য অত্যন্ত নিরাপদ এবং কার্যকর একটি ব্যায়াম। নিয়মিত দ্রুত গতিতে হাঁটলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে, যা পিঠের ওপর থেকে বাড়তি চাপের ঝুঁকি কমায়।
ভারি কোনো কিছু তোলার সময় হুট করে শরীর মোচড় দেবেন না। কোনো কিছু তোলার সময় পিঠের ওপর সরাসরি চাপ না দিয়ে পায়ের পেশির শক্তি ব্যবহার করুন এবং প্রয়োজনে অন্যের সাহায্য নিন।
একেবারে সোজা হয়ে চিৎ হয়ে ঘুমালে মেরুদণ্ডের ওপর চাপ সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে হাঁটুর নিচে একটি বালিশ দিয়ে পা কিছুটা উঁচু করে রাখুন। আর কাত হয়ে ঘুমানোর সময় দুই হাঁটুর মাঝে একটি বালিশ রাখুন, এতে পিঠের ওপর চাপ কমবে।
শরীরের বাড়তি ওজন মেরুদণ্ডে অস্বাভাবিক চাপ সৃষ্টি করে, যার ফলে মেরুদণ্ডের হাড়ের স্বাভাবিক বক্রতা নষ্ট হতে পারে। পিঠ ও কোমর ভালো রাখতে শরীরের উচ্চতা অনুযায়ী সঠিক ওজন বজায় রাখা জরুরি।
ধূমপান মেরুদণ্ডের ডিস্কগুলোতে রক্ত সঞ্চালন কমিয়ে দেয়, ফলে ডিস্কগুলো দ্রুত ক্ষয় হতে থাকে। এছাড়া এটি শরীরে ক্যালসিয়াম শোষণ কমিয়ে দেয়, যা হাড়ের রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।
সঠিক জীবনযাপনের মাধ্যমে পিঠের ব্যথা প্রতিরোধ করা সম্ভব হলেও, আঘাতজনিত কারণে ব্যথা তীব্র হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ