নতুন কোচ নিয়ে বাংলাদেশে টেস্ট খেলতে আসছে পাকিস্তান, ১৬ সদস্যের দল ঘোষণা

নতুন কোচ নিয়ে বাংলাদেশে টেস্ট খেলতে আসছে পাকিস্তান, ১৬ সদস্যের দল ঘোষণা

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজের মাধ্যমে পাকিস্তানের ডাগআউটে প্রধান কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদের

সরফরাজ এখন কোচ:
বেশ কয়েক মাস ধরে পাকিস্তানের টেস্ট কোচের পদটি শূন্য ছিল। জল্পনা-কল্পনা শেষে অভিজ্ঞ সরফরাজ আহমেদকেই এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক এবং বোলিং কোচের দায়িত্বে থাকছেন উমর গুল

স্কোয়াডে নতুন মুখ:
ঘোষিত ১৬ সদস্যের দলে চারজন নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়েছে পিসিবি। তারা হলেন— আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি। দলের নেতৃত্ব দেবেন ওপেনার শান মাসুদ

সফরের সূচি ও প্রস্তুতি:

  • অনুশীলন ক্যাম্প: ২৭ এপ্রিল করাচিতে বিশেষ ক্যাম্প শুরু হবে।

  • বাংলাদেশে আগমন: ২ মে পাকিস্তান দল বাংলাদেশে পৌঁছাবে।

  • ১ম টেস্ট: ৮ মে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।

  • ২য় টেস্ট: ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

বর্তমানে দলের অনেক ক্রিকেটার পিএসএলে (PSL) ব্যস্ত থাকলেও টুর্নামেন্ট শেষ করে তারা ক্যাম্পে যোগ দেবেন। যারা ফাইনালে খেলবেন, তারা সরাসরি বাংলাদেশে দলের সঙ্গে যুক্ত হবেন।

পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট দল:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন