অতিরিক্ত সম্পদ মানুষের মস্তিষ্কে কী প্রভাব ফেলে, জানলে অবাক হবেন

অতিরিক্ত সম্পদ মানুষের মস্তিষ্কে কী প্রভাব ফেলে, জানলে অবাক হবেন

আমরা অনেকেই ভাবি, যাঁদের অঢেল অর্থসম্পদ আছে, তাঁরা বোধহয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু বিজ্ঞান ও মনস্তাত্ত্বিক গবেষণা বলছে ভিন্ন কথা। অতিরিক্ত সম্পদ মানুষের চিন্তাধারা, আচরণ এবং মস্তিষ্কের কাজের ধরণ আমূল বদলে দিতে পারে, যা অনেক সময় প্রকৃত সুখের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।

অতিধনী বা উচ্চবিত্তদের মাঝে সাধারণত যে মানসিক পরিবর্তনগুলো দেখা যায়:

১. সহানুভূতির ঘাটতি: বাস্তব জীবনের কঠিন সংগ্রাম থেকে দূরে থাকার কারণে অনেক সময় ধনী ব্যক্তিরা সাধারণ মানুষের কষ্ট অনুভব করতে পারেন না। অন্যের দুঃখ বোঝার ক্ষমতা বা 'এম্প্যাথি' তাঁদের মধ্যে তুলনামূলক কমে যেতে পারে।

২. প্রবল অহংবোধ: চারপাশের মানুষের অতিরিক্ত গুরুত্ব পাওয়ার ফলে অতিধনীদের মধ্যে ‘আমিই সেরা’—এমন একটি ধারণা জন্মাতে পারে। তাঁরা নিজেদের মতামতকে অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, যা তাঁদের সামাজিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেয়।

৩. অতিমাত্রায় ঝুঁকি নেওয়া: অর্থনৈতিক নিরাপত্তা থাকায় তাঁদের মধ্যে হারানোর ভয় কম থাকে। ফলে অনেক সময় তাঁরা হঠকারী বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন না।

৪. সামাজিক দূরত্ব ও শ্রেণিবিদ্বেষ: অতিরিক্ত সম্পদ মানুষকে এক ধরণের ‘ক্ল্যাসিস্ট’ বা শ্রেণিবিদ্বেষী মনোভাবের অধিকারী করে তুলতে পারে। তাঁরা নিজের শ্রেণির বাইরে অন্যদের কম মূল্যায়ন করেন এবং সাধারণ মানুষের বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েন।

৫. চরম একাকিত্ব ও অবিশ্বাসের দেয়াল: গবেষণায় দেখা গেছে, অতিধনীরা প্রায়ই সত্যিকারের সম্পর্কের অভাবে ভোগেন। তাঁদের মনে সবসময় এই সন্দেহ কাজ করে যে—মানুষ হয়তো কেবল স্বার্থের টানেই তাঁদের সাথে মিশছে। এই আস্থার সংকট তাঁদের চরম মানসিক কষ্ট ও একাকিত্বের দিকে ধাবিত করে।

ব্যতিক্রমও আছে: তবে সব ধনী মানুষই এক ছাঁচে গড়া নন। অনেক বিত্তবান ব্যক্তি অত্যন্ত উদার ও সহানুভূতিশীল হন। তাঁরা শ্রেণিবৈষম্য ভুলে সমাজের কল্যাণে কাজ করেন এবং সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন