ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজের মাধ্যমে পাকিস্তানের ডাগআউটে প্রধান কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদের।
সফরের সূচি ও প্রস্তুতি:
অনুশীলন ক্যাম্প: ২৭ এপ্রিল করাচিতে বিশেষ ক্যাম্প শুরু হবে।
বাংলাদেশে আগমন: ২ মে পাকিস্তান দল বাংলাদেশে পৌঁছাবে।
১ম টেস্ট: ৮ মে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
২য় টেস্ট: ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
বর্তমানে দলের অনেক ক্রিকেটার পিএসএলে (PSL) ব্যস্ত থাকলেও টুর্নামেন্ট শেষ করে তারা ক্যাম্পে যোগ দেবেন। যারা ফাইনালে খেলবেন, তারা সরাসরি বাংলাদেশে দলের সঙ্গে যুক্ত হবেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ