ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জীবনযাপন ডেস্ক: বর্তমানের অনিয়মিত জীবনযাত্রা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে লিভারের সমস্যা বা ফ্যাটি লিভার এখন ঘরে ঘরে দুশ্চিন্তার বড় কারণ। তবে শরীর নিজেই কিছু বিশেষ সংকেতের মাধ্যমে জানিয়ে দেয় আপনার লিভার ও অন্ত্র কতটা সতেজ। চিকিৎসকদের মতে, কয়েকটি সহজ লক্ষণের মাধ্যমে আপনি নিজেই নিজের লিভারের অবস্থা যাচাই করতে পারেন।
সুস্থ লিভারের সাধারণ লক্ষণসমূহ:
নিয়মিত পেট পরিষ্কার হওয়া: প্রতিদিন নির্দিষ্ট সময়ে নিয়ম মেনে পেট পরিষ্কার হওয়া সুস্থ লিভার ও অন্ত্রের প্রধান লক্ষণ। কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপা না থাকা মানে আপনার হজম প্রক্রিয়া সঠিকভাবে কাজ করছে।
জিভের রং: আয়নায় নিজের জিভ পরীক্ষা করুন। সুস্থ লিভারের ক্ষেত্রে জিভ হবে হালকা গোলাপি ও পরিষ্কার। উপরে সাদা বা হলদে আস্তরণ থাকা লিভারের সমস্যার ইঙ্গিত হতে পারে।
প্রস্রাবের রং: লিভার শরীর থেকে টক্সিন বের করে দেয়। প্রস্রাবের রং যদি স্বচ্ছ বা হালকা হলুদ হয় এবং কড়া দুর্গন্ধ না থাকে, তবে বুঝবেন লিভার ঠিকমতো কাজ করছে। প্রস্রাব গাঢ় হলুদ হওয়া জন্ডিসের লক্ষণ হতে পারে।
পরিমিত খিদে ও এনার্জি: প্রতিদিন নির্দিষ্ট সময়ে খিদে পাওয়া এবং খাওয়ার পর শরীরে ক্লান্তি না এসে বরং শক্তি অনুভব করা সুস্থ মেটাবলিজমের লক্ষণ।
মুখের দুর্গন্ধ ও স্থিতিশীল ওজন: নিয়মিত দাঁত মাজার পরও মুখে দুর্গন্ধ থাকা হজমের গোলযোগের লক্ষণ। ওজন হুটহাট না কমা বা বাড়া প্রমাণ করে যে লিভার ক্যালরি সঠিকভাবে পোড়াতে পারছে।
সতর্কতা: শরীরের এই সাধারণ সংকেতগুলো নিয়মিত খেয়াল রাখা জরুরি। কোনো ধরনের অস্বাভাবিকতা বা দীর্ঘস্থায়ী কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ