ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ: বর্ণিল সাজ আর উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। এছাড়াও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. কে এম বাবর বলেন, "পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। আমরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি; তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ সবার মিলনমেলায় পরিণত হয়েছে। এই দিনে পুরোনো বছরের সব ব্যর্থতা ও গ্লানি ভুলে গিয়ে আমাদের নতুন বছরের সোনালী স্বপ্ন দেখতে হবে।"
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। নানা রঙের লোকজ সরঞ্জাম, ঢাক-ঢোলের বাদ্য আর বৈশাখী সাজে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন, যা শহরজুড়ে এক অনন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ