টেকনাফে সাজাপ্রাপ্ত নারী আসামি আটক

টেকনাফে সাজাপ্রাপ্ত নারী আসামি আটক

জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক নারী আসামি তাছলিমা বেগমকে (৩০) আটক করেছে র‍্যাব-১৫। 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তাছলিমা বেগম হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।

র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, র‍্যাবের সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে মনিরঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে তাছলিমা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

র‍্যাব আরও জানায়, তাছলিমা বেগমের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি মাদক মামলা ছিল। ওই মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায়ের পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন