ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বাজারে তেলের অস্বাভাবিক সংকটের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) এই তদারকি অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঘাইছড়ির বিভিন্ন পেট্রোল পাম্পে আকস্মিক এই অভিযান পরিচালিত হয়। এ সময় পাম্পগুলোতে তেলের বর্তমান মজুত, সরবরাহ পরিস্থিতি এবং সাধারণ মানুষের কাছে সঠিক মূল্যে বিক্রয় নিশ্চিত করা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
অভিযান চলাকালে জ্বালানি তেলের মজুত পর্যবেক্ষণের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিতেও পদক্ষেপ নেওয়া হয়। এসময় মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকার দায়ে ৪ জনকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান। তিনি জানান, "কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। তেলের বাজারে অস্থিরতা রোধে প্রশাসনের এমন কঠোর অবস্থানে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ