হামের প্রকোপে স্কুল বন্ধ ও শিশু মৃত্যুর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হামের প্রকোপে স্কুল বন্ধ ও শিশু মৃত্যুর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পূর্ণিমা জাহান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।

রিটে বিবাদীদের ব্যর্থতা নিয়ে রুল জারির আবেদনও করা হয়েছে। হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ এবং শিশু মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে এই তদন্ত কমিটির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন রিটকারী। আজই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, হাম মোকাবিলায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং আগামী ৫ এপ্রিল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন