ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আলমগীর হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কালিগাঁও টিটিহারি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলমগীর হোসেনের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় আসামি আলমগীর হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম এবং মান্দা থানার এএসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
মান্দা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, "সমাজ থেকে মাদক নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য। জনস্বার্থে মাদকবিরোধী টাস্কফোর্সের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।"
নওগাঁর বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের এমন কঠোর অবস্থানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ