ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ দুলাল সরকার, গজারিয়া : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা চলছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মাঠে গণঅধিকার পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখা আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর তাঁর বক্তব্যে সরকারের কাজের গতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়ানুবর্তিতার প্রশংসা করেন। তিনি বলেন:
“আমাদের নেতা জনাব তারেক রহমান একজন অত্যন্ত পরিশ্রমী ও ডায়নামিক নেতা। আমরা কোনো পরিকল্পনা করার আগেই তিনি বিস্তারিত রোডম্যাপ আমাদের সঙ্গে শেয়ার করেন। প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার আগেই অফিসে উপস্থিত হন এবং আমাদেরও নির্ধারিত সময়ে অফিসে হাজির থাকার নির্দেশ দিয়েছেন।”
তিনি আরও যোগ করেন যে, সকাল সকাল অফিস কার্যক্রম শুরু করার এই সংস্কৃতি আমলাতান্ত্রিক জটিলতা, হয়রানি ও মানুষের ভোগান্তি অনেকাংশে কমিয়ে দেবে। ইনশাআল্লাহ, উপজেলা পর্যায়েও এখন থেকে সঠিক সময়ে অফিস শুরু করার এই নিয়ম কঠোরভাবে পালিত হচ্ছে।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেন।
ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ