ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শুক্রবার (১৩ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় তিনি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের “জাতির দর্পণ” আখ্যা দিয়ে তিনি বলেন, সঠিক ও নিরপেক্ষ তথ্য উপস্থাপনের মাধ্যমে তারা জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরাসরি ভূমিকা রাখেন।
মীর শাহে আলম তাঁর বক্তব্যে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন:
“সাংবাদিকরা যেন দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ভয়ভীতি বা প্রভাবের মুখে না পড়েন, সে বিষয়ে সরকার ও স্থানীয় প্রশাসনকে সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে। বিএনপি সবসময় স্বাধীন গণমাধ্যম দেখতে ও গড়ে তুলতে চায়।”
সভায় স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা সমস্যা ও সম্ভাবনার কথা প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন। তিনি ধৈর্য সহকারে সবার কথা শোনেন এবং সাংবাদিকদের যৌক্তিক দাবি ও সমস্যা সমাধানে আশ্বাস দেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ