ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখবে ইরান। যতদিন প্রয়োজন হয়, ততদিন এই হামলা চলবে বলে জানিয়েছেন তিনি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি এ কথা বলেন।
সাক্ষাৎকারে সৈয়দ আরাগচি বলেন, “গোলাগুলি অব্যাহত আছে এবং আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। যতক্ষণ প্রয়োজন, আমরা আমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুদের ওপর আঘাত হানতে প্রস্তুত। এতে যতদিন লাগে, লাগুক।” ওয়াশিংটনের সঙ্গে কোনো প্রকার আলোচনায় তেহরান আর আগ্রহী নয় বলেও তিনি স্পষ্ট করেন।
আরাগচি বলেন, “মার্কিনিদের সঙ্গে এর আগেও কয়েকবার আমরা সংলাপে বসেছি। সেসব অভিজ্ঞতা খুবই তিক্ত। আমরা আর সেসব অভিজ্ঞতার পুনরাবৃত্তি চাই না। (যুক্তরাষ্ট্রের সঙ্গে) আলোচনা আর আমাদের এজেন্ডার তালিকায় নেই।”
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন সংলাপ চললেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। এর পরের দিন, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েলের ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু হয়। যুদ্ধের প্রথম দিন ২৮ অক্টোবর (ফেব্রুয়ারি শেষে) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিহত হন। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিমান অভিযানে ইরানের জ্বালানি কাঠামো এবং তেলের ডিপো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এএফপির সূত্রমতে, পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে সৈয়দ আরাগচি দাবি করেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যে লক্ষ্য নিয়ে ইরানে অভিযান শুরু করেছিল— তা ইতোমধ্যে ব্যর্থ হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ