ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মে আনতে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মে আনতে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়মের আওতায় আনার পাশাপাশি বদলিতে কোনো ধরনের বাণিজ্য হতে দেওয়া হবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘বদলিতে আর কোনো বাণিজ্য হতে দেওয়া হবে না।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, পরীক্ষায় নকল ও প্রশ্নপত্র ফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন