ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমান এবং এরপর শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে আগেই চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সুপার এইট নিশ্চিত হয়ে গিয়েছিল সিকান্দার রাজাদের। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত থেকেই গ্রুপ সেরা হওয়ার গৌরব অর্জন করল রোডেশীয়রা। কলম্বোয় অনুষ্ঠিত এই ম্যাচে লঙ্কানদের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় জিম্বাবুয়ে।
এ জয়ের ফলে ৪ ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অবস্থান করছে জিম্বাবুয়ে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে থেকে সুপার এইটে উঠেছে শ্রীলঙ্কা। এছাড়া ৩ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড তৃতীয় এবং তলানিতে থেকে বিশ্বকাপ শেষ করেছে অস্ট্রেলিয়া ও ওমান।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে পাথুম নিশাঙ্কা সর্বোচ্চ ৬২ রান করেন। এছাড়া পাভান রত্নায়েকে ২৫ বলে ৪৪ এবং কুশল পেরেরা ১৪ বলে ২২ রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে ৬৯ রানের দারুণ ওপেনিং জুটি পায় জিম্বাবুয়ে। ওপেনার তাদিওয়ানসে মারুমানি ২৬ বলে ৩৪ রান এবং রায়ান বার্ল ১২ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক সিকান্দার রাজার সঙ্গে ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন ব্রায়ান বেনেট। রাজা ২৬ বলে ৪৫ রান করে আউট হলেও ৬৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বেনেট। তার সঙ্গে ৮ রানে অপরাজিত ছিলেন টনি মুনিয়োঙ্গা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ