হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
অনলাইন প্রতিবেদকঃ সারা দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২২১ জন এবং ল্যাবরেটরি পরীক্ষায় ৮৪ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগে মোট ৯৬২ জন মারা গেছেন। এর মধ্যে ল্যাব নিশ্চিত হামে মৃতের সংখ্যা ১০১ জন।
একই সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জনে, যার মধ্যে নিশ্চিত হাম রোগী ২০ হাজার ৬৪৬ জন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন রোগী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।