কোয়াব সভাপতি মিঠুনের রহস্যময় স্ট্যাটাস: ক্রিকেটপাড়ায় তোলপাড়
অনলাইন ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ ও অত্যন্ত রহস্যজনক স্ট্যাটাস দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার এবং ক্রিকেটারদের কল্যাণমূলক সংগঠন কোয়াবের (CWAB) সভাপতি মোহাম্মদ মিঠুন। তবে সেই পোস্টে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা বিশেষ কোনো ঘটনার উল্লেখ করেননি।
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত বার্তায় মিঠুন লিখেছেন:
‘অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছি—ভাবছিলাম মানুষ চোখ খুলবে, পরে বুঝলাম… এখানে চশমার অভাব নেই, অভাব শুধু চোখ খুলে সত্যিটা দেখার ইচ্ছের।’
কোয়াব সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের বিভিন্ন স্বার্থ, সুবিধা এবং অধিকার নিয়ে যখন বিভিন্ন আলোচনা-সমালোচনা চলছিল, ঠিক তখনই মিঠুনের এই বার্তা প্রকাশ পেল। এর পেছনে দেশের ঘরোয়া ক্রিকেটের অভ্যন্তরীণ পরিবেশ বা সংস্থাগুলোর অবস্থান নিয়ে ক্ষোভ থাকতে পারে বলে ধারণা করছেন অনেক সমর্থক ও বিশ্লেষক।
তাঁর এই মন্তব্যের প্রকৃত কারণ ও নিশানা স্পষ্ট না হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মাঝে এটি ইতোমধ্যেই বেশ গুঞ্জন ও নতুন আলোচনার সৃষ্টি করেছে।