ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ জন

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ জন

অনলাইন ডেস্কঃ দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৬৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

সোমবারে (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে পাঠানো তথ্য বিবরণীতে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে। এছাড়া চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছেন ৬৩ হাজার ৬২৭ জন।

বিশেষজ্ঞরা ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বাসাবাড়ি ও আশপাশের আঙ্গিনায় জমা পানি পরিষ্কার রাখা এবং এডিস মশার বংশবৃদ্ধি রোধে ঢাকাবাসীকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।

মন্তব্য করুন