মরিয়মের লাশ নিতে ধার করতে হলো ১৭ হাজার টাকা
বিশেষ সংবাদদাতা: সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের লাশ অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরায় নিজ বাড়িতে নেওয়া হচ্ছে। তবে শেষবারের মতো মেয়েকে বাড়ি নিয়ে যেতে গিয়েও তীব্র আর্থিক সংকটে পড়েছেন তাঁর স্বজনেরা; অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য স্বজনদের ধার করতে হয়েছে ১৭ হাজার টাকা।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরিয়মের ফুফা সিকান্দার জানান, প্রিয়জনকে হারানোর শোকের পাশাপাশি লাশ পরিবহনের খরচ জোগাতে পরিবারটিকে চরম দুশ্চিন্তায় পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতেও অভিযুক্ত সাবেক এমপি বা তাঁর পরিবারের পক্ষ থেকে কেউ কোনো খোঁজ নেননি বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
এদিকে, দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
উল্লেখ্য, রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বাসায় থাকা নজরুল ও তাঁর প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়ে গ্রেপ্তার দেখায়।
এআইএল/সকালবেলা