শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত আলোচিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বুধবার (২৯ জুলাই) রাজধানীর একটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক নির্ভরযোগ্য সূত্র সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ২০১৩ সালের মে মাসে মতিঝিলের শাপলা চত্বরে হেফজাতে ইসলামের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বেশ কয়েকজন নিহত ও আহত হন। ওই ঘটনার বিচার চেয়ে পরবর্তীতে বিভিন্ন মামলা দায়ের করা হয়। হত্যা মামলাগুলোর অন্যতম আসামি হিসেবে সাবেক এই আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
|