সংকট মোকাবিলায় সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ণ
সংকট মোকাবিলায় সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দল এখন ঐক্যবদ্ধ। জাতীয় স্বার্থ রক্ষায় এই সংহতি বজায় রাখা অপরিহার্য।

শনিবার (৯ মে) বিকেলে নলডাঙ্গা পৌরসভা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নলডাঙ্গা পৌরসভা ও নাটোর সদর ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হুইপ দুলু তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান সরকার এক ভঙ্গুর অর্থনীতির মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। বৈশ্বিক প্রেক্ষাপট বিশেষ করে ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সংসদীয় নেতৃত্বে দেশ আজ এই কঠিন সময়ে একতাবদ্ধ হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল এমরান খান, সহকারী কমিশনার (ভূমি), নলডাঙ্গা পৌরসভার প্রশাসক মোঃ আশিকুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন