পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বানে শনিবার (৯ মে) গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিক উজ্জামানের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিক উজ্জামান প্রধানমন্ত্রীর প্রতিটি নির্দেশনা গুরুত্বের সহিত শ্রবণ করেন এবং তা বাস্তবায়নের অঙ্গীকার করেন। তিনি আশ্বস্ত করেন যে, দেশের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রীর পরিকল্পনাগুলো মাঠ পর্যায়ে কার্যকর করতে এবং দলীয় ভাবমূর্তি সমুন্নত রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা