৫ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ণ
৫ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক: দেশের পাঁচ বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শনিবার (৯ মে ২০২৬) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, উল্লেখিত সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া প্রধানত স্থিতিশীল থাকলেও কিছু কিছু এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৫ মিলিমিটার।

আগামী কয়েকদিন আবহাওয়ার এই ধারা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন