হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ণ
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এই প্রাণহানির ঘটনা ঘটল।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসব শিশুর মৃত্যু হয়। দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় এবং সঠিক সময়ে টিকা না দেওয়ায় শিশুদের মধ্যে এই ঝুঁকি বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

উল্লেখ্য, আজই দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা এসে পৌঁছেছে এবং স্বাস্থ্যমন্ত্রী আগামী ১০ মে’র মধ্যে ১ কোটি ৮ লাখ ডোজ টিকা আসার নিশ্চয়তা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি জোরদার করার পদক্ষেপ নিয়েছে।

বিস্তারিত আসছে

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন