পুলিশে বড় রদবদল: চট্টগ্রামের নতুন এসপি মাসুদ

রাকিবুল হাসান
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ণ
পুলিশে বড় রদবদল: চট্টগ্রামের নতুন এসপি মাসুদ

নিজস্ব প্রতিবেদক: দেশের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের আলোচিত উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে মাসুদ আলমসহ ১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ এবং ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাসহ পুলিশের মোট ৩৯ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রামের নতুন এসপি হিসেবে দায়িত্ব পাওয়া মাসুদ আলম বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। তাঁর হোম ডিস্ট্রিক্ট বা বাড়ি বগুড়া জেলায়। ডিএমপির গুরুত্বপূর্ণ রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে সাহসিকতা ও কর্মদক্ষতার জন্য যেমন সুনাম কুড়িয়েছেন, তেমনই বিভিন্ন স্পর্শকাতর ঘটনার কারণে বিভিন্ন সময় গণমাধ্যমের আলোচনায় এসেছেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী যে ১২টি জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে, তার তালিকা নিচে দেওয়া হলো:

১. চট্টগ্রাম: মাসুদ আলম (ডিসি, ডিএমপি) ২. পঞ্চগড়: মিজানুর রহমান (এসপি, মুক্তাগাছা এপিবিএন-২) ৩. বান্দরবান: ওহাবুল ইসলাম খন্দকার (এসপি, এসবি) ৪. জয়পুরহাট: শাহনাজ বেগম (এসপি, ঢাকা রেঞ্জ ডিআইজি অফিস) ৫. পাবনা: ছুফি উল্লাহ (এসপি, এসবি) ৬. নীলফামারী: ফরহাদ হোসেন খাঁন (এসপি, শিল্পাঞ্চল পুলিশ) ৭. নড়াইল: মল্লিক আহসান উদ্দিন সামী (ডিসি, ডিএমপি) ৮. সাতক্ষীরা: আবু সালেহ মো. আশরাফুল আলম (এসপি, সারদা পিটিসি) ৯. চাঁদপুর: মিজানুর রহমান (এসপি, ঝালকাঠি) ১০. ঝালকাঠি: প্রত্যুষ কুমার মজুমদার (বিশেষ এসপি, সিআইডি) ১১. মৌলভীবাজার: রিয়াজুল ইসলাম (ডিসি, আরএমপি) ১২. ফেনী: মোহাম্মদ মাহবুব আলম খান (ডিসি, সিএমপি)।পূর্ববর্তী এসপিদের মধ্যে পঞ্চগড়ের রবিউল ইসলামকে নৌ পুলিশে, বান্দরবান ও নড়াইলের এসপিদ্বয়কে যথাক্রমে আরএমপি ও ট্যুরিস্ট পুলিশে এবং চট্টগ্রামের বিদায়ী এসপি মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনে বদলি করা হয়েছে।  একই প্রজ্ঞাপনে পুলিশের উচ্চপর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে


মন্তব্য করুন