মাস্টার্সেও ৩.৯৬ সিজিপিএ পেলেন সাঈদ

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ণ
মাস্টার্সেও ৩.৯৬ সিজিপিএ পেলেন সাঈদ

চবি প্রতিনিধি: স্নাতকের পর এবার স্নাতকোত্তরেও মেধার স্বাক্ষর রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব। তিনি চবির ইতিহাস বিভাগ থেকে ৪.০০ এর মধ্যে সিজিপিএ ৩.৯৬ অর্জন করে মাস্টার্স সম্পন্ন করেছেন। মেধা তালিকায় তিনি সম্মিলিতভাবে দ্বিতীয় স্থান অধিকার করেন।

সাঈদ বিন হাবিব ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (অনার্স) পরীক্ষায় ইতিহাস বিভাগে প্রথম হয়েছিলেন। স্নাতকে তাঁর সিজিপিএ ছিল ৩.৬৮। ছাত্র রাজনীতির ব্যস্ততার মাঝেও একাডেমিক এই ধারাবাহিকতা বজায় রাখা বিশ্ববিদ্যালয় অঙ্গনে প্রশংসিত হচ্ছে।

সাফল্যের প্রতিক্রিয়ায় সাঈদ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণ মানুষের করের টাকায় পড়াশোনা করার যে দায়বদ্ধতা রয়েছে, তা যেন ভবিষ্যৎ কর্মজীবনে বজায় রাখতে পারেন। তিনি আরও জানান, পরিবার, শিক্ষকদের পরামর্শ ও সাংগঠনিক বন্ধুদের সহযোগিতা তাঁর এই অর্জনের মূল ভিত্তি।

সাঈদ বিন হাবিব বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আন্তর্জাতিক ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করছেন। তাঁর এই সাফল্যে ইতিহাস বিভাগের শিক্ষক ও সহপাঠীরা অভিনন্দন জানিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন