বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রীর খাল পুনঃখনন উদ্বোধন

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ণ
বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রীর খাল পুনঃখনন উদ্বোধন

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় দুটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। 

সোমবার (৪ মে) বিকেলে উপজেলার দয়ারামপুর ও জামনগর ইউনিয়নে এই খনন কাজের শুভ সূচনা করা হয়।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দীর্ঘমেয়াদী পানির সংকট দূর হবে। তিনি আরও জানান, লালপুর-বাগাতিপাড়ায় নারীদের জন্য পৃথক কর্মসংস্থানের বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে এবং দেশজুড়ে লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকায় একটি মিট প্রসেসিং জোন স্থাপন এবং কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথা জানান। তিনি মাছ চাষ ও পানি ব্যবস্থাপনায় স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন