অপতথ্য প্রতিরোধে ময়মনসিংহে আলোচনা সভা

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ণ
অপতথ্য প্রতিরোধে ময়মনসিংহে আলোচনা সভা

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ‘মুক্ত গণমাধ্যম নতুন চ্যালেঞ্জ অপতথ্য এবং আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৩ মে) বিকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভার প্রধান অতিথি বিএনপি নেতা ও সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। তিনি পেশাগত নৈতিকতা বজায় রেখে সাহসিকতার সঙ্গে অপতথ্য প্রতিরোধের আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন জানান, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যে এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন।

সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন