ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা হচ্ছে: ট্রাম্প

রকিব মুহাম্মদ
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা হচ্ছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামাবাদ সফর বাতিল হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টেলিফোনে আলোচনা চলমান রয়েছে।

ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক চুক্তিটি এখনও গ্রহণযোগ্য পর্যায়ে না পৌঁছানোয় দীর্ঘ ভ্রমণের প্রয়োজন মনে করেননি তিনি। 

আল জাজিরার তথ্যমতে, সম্ভাব্য এই আলোচনার কাঠামোতে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় সচল করা এবং অবরোধ প্রত্যাহারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, যেখানে পারমাণবিক ইস্যুটি পরে আলোচনার জন্য রাখা হয়েছে। 

ট্রাম্প স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেছেন যে, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। 

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি তুরস্কের এক বৈঠকে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আগ্রহ প্রকাশ করলেও হুঁশিয়ারি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে ইরান তা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। 

তিনি শর্ত দিয়েছেন যে, স্থায়ী সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই হুমকি ও অতিরিক্ত বাড়াবাড়ি বন্ধ করতে হবে।

মন্তব্য করুন