নিজস্ব প্রতিবেদক, খুলনা: সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (২ মে) সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে গোলাম পরওয়ার বলেন, দেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকারের বিভিন্ন পদক্ষেপ ও জনমতের অবজ্ঞা দেশকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে অস্থিতিশীল করে তুলছে।
তিনি আরও জানান, গণতান্ত্রিক পন্থায় জনমতের প্রতিফলন ঘটানো না গেলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে এবং বিদ্যমান সংকট কাটাতে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সেমিনারে জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।