কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গাঁজা সেবনের দায়ে নাজমুল হাসান (২৮) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বহরাবাড়ী গ্রাম থেকে তাকে আটক করে এই দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত নাজমুল ওই গ্রামের আবু তালেব মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সাদুল্লাপুর ইউনিয়নের বহরাবাড়ী গ্রাম থেকে গাঁজা সেবনের অপরাধে নাজমুল হাসানকে হাতেনাতে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্গুফতা হক বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের এই সামাজিক ও আইনি অভিযান অব্যাহত থাকবে। আগামীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করে সমাজকে চিরতরে মাদক মুক্ত করা হবে।"
এআইএল/সকালবেলা
|