‘ম্যাক’ ফুডসের স্বত্বাধিকারী রোমেলের জানাজা অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
‘ম্যাক’ ফুডসের স্বত্বাধিকারী রোমেলের জানাজা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের সুপরিচিত তরুণ উদ্যোক্তা এবং জনপ্রিয় ব্র্যান্ড ‘ম্যাক’ (Mak Taste Shop / M M Khan Foods)-এর স্বত্বাধিকারী আজমল খান (রোমেল) আর নেই।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হয়, তবে তার আগেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বার্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

একজন মেধাবী, সৎ, পরিশ্রমি ও সৃজনশীল তরুণ উদ্যোক্তা হিসেবে কিশোরগঞ্জে আজমল খানের বিশেষ খ্যাতি ছিল। তাঁর হাত ধরে গড়ে ওঠা খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ম্যাক’ অল্প সময়েই ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করে।

তাঁর এই হঠাৎ ও অকাল প্রয়াণে কিশোরগঞ্জের ব্যবসায়ী সমাজ, গুণগ্রাহী এবং সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠন তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এআইএল/সকালবেলা