শিবপুরে মদসহ নারী আটক

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ণ
শিবপুরে মদসহ নারী আটক

সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৪ লিটার চোলাই মদসহ শ্রী মায়া রানী রবিদাস (৩৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (২৩ আগস্ট) শিবপুর মডেল থানাধীন আশ্রাফপুর গ্রামের রবিদাসপাড়ায় মায়া রানীর নিজ বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তারা তল্লাশি চালিয়ে তাঁর ঘর থেকে এই চোলাই মদ উদ্ধার করেন।

ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাহিদা বেগম বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমামের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসি।

এআইএল/সকালবেলা